মুন্সিগঞ্জ জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ | Top 10 Tourist Places in Munshiganj
PlaceTube-এ খুলুন YouTube-এ দেখুন
এই ভিডিওর জায়গাগুলো
- পদ্মা সেতু ▶ 0:49
পদ্মা সেতু। বাংলাদেশের আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক বিশ্বখ্যাত পদ্মা সেতু। 6.15 কিলোমিটার দীর্ঘ এ দোতলা বহুমুখী সেতু মুন্সিগঞ্জের লোহজং এর সাথে শরীয়তপুরকে যুক্ত করেছে।
- আড়িয়াল বিল ▶ 1:49
আড়িয়াল বিল সুবিশাল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার আড়িয়াল বিল যা দেশের কেন্দ্রীয় অঞ্চলের সবচেয়ে বড় বিল।
- ইদ্রাকপুর কেল্লা ▶ 2:31
ইদ্রাকপুর কেল্লা। মোগল স্থাপত্যের এক অনন্য ঐতিহাসিক নিদর্শন ইদ্রাকপুর কেল্লা। 1660 সালে মুগল সুবেদার মীর জুমলা পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষা করতে ধলেশ্বরী নদীর তীরে এটি নির্মাণ করেন।
- সোনারং জোড়া মঠ ▶ 3:12
সোনারং জোড়া মঠ। প্রায় 400 বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন সোনারং জোড়া মঠ। প্রায় 15 ফুট উঁচু এই দুটি মঠ মুন্সিগঞ্জের অন্যতম প্রধান আকর্ষণ।
- স্যার জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর ▶ 3:59
স্যার জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর। গাছেরও প্রাণ আছে। এই সত্য প্রমাণের পেছনের কারিগর মহান বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর প্রত্যেক ভিটে অবস্থিত এই স্মৃতি জাদুঘর।
- বাবা আদম মসজিদ ▶ 4:42
বাবা আদম মসজিদ। সুলতানী আমলের স্থাপত্য রীতির এক অপূর্ব নিদর্শন ঐতিহাসিক বাবা আদম মসজিদ। 1483 সালে নির্মিত ছয় গম্বুজ বিশিষ্ট এই প্রাচীন মসজিদটির দেয়ালের ইট ও কারো কাজ দর্শনার্থীদের মুগ্ধ করে।
- নাটেশ্বর দেউল ▶ 5:27
নাটেশ্বর দেউলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন বিক্রমপুর সভ্যতার হাজার বছরের নীরব সাক্ষী নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থান।
- বিক্রমপুর বিহার ▶ 6:07
বিক্রমপুর বিহার। জ্ঞান ও বৌদ্ধ সংস্কৃতির প্রাচীন কেন্দ্রবিন্দু রঘুরামপুরের বিক্রমপুর বিহার।
- ভাগ্যকুল জমিদার বাড়ি ▶ 6:47
ভাগ্যকুল জমিদার বাড়ি। পদ্মার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভাগ্যকুল জমিদার বাড়িগুলোর স্থাপত্য শৈলী ও প্রাচীন বৈভব রাজকীয় আমলের কথা মনে করিয়ে দেয়।
- পদ্মা রিসোর্ট ▶ 7:22
পদ্মা রিসোর্ট। পদ্মা নদীর বুকচেড়ে গড়ে ওঠা এক নৈসর্গিক শান্তির নীড় পদ্মা রিসোর্ট। কাঠের তৈরি কটেজ, নদীর উপর ভেসে থাকা বাতাস আর শান্ত প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটি এক দারুণ ডেস্টিনেশন।