ঘরের কাছেই অফবিট একবেলা। বৈঁচিগ্রাম ভ্রমণ। যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa Bainchigram
PlaceTube-এ খুলুন YouTube-এ দেখুন
এই ভিডিওর জায়গাগুলো
- বৈঁচিগ্রাম স্টেশন ▶ 1:26
হুগলিতে পাশাপাশি দুটি জায়গা বা স্টেশন। বৈচি এবং বৈচিক গ্রাম। আজ আমি চলেছি বৈচিক গ্রামে।
- সরজ মিষ্টান্ন ভান্ডার ▶ 3:12
রেলগেটের ঠিক পাশেই আছে সরজ মিষ্টান্ন ভান্ডার। স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে জেনেছি এই মিষ্টির দোকানটি এখানে ভালো।
- বিএল মুখার্জী ফ্রি ইনস্টিটিউট ▶ 4:18
আমি চলেছি স্থানীয় বিএল মুখার্জী ফ্রি ইনস্টিটিউটের দিকে। এখান থেকে এই স্কুল এক কিলোমিটার মত পথ দেখাচ্ছে গুগল।
- রাধাবল্লভজী মন্দির ▶ 5:02
কথা বলতে বলতে চলে এসেছি কদমতলা এলাকায় রাধাবল্লভজী মন্দিরের সামনে।
- গোপেশ্বর শিব মন্দির ▶ 6:38
এই মন্দির চত্তরেই আছে প্রাচীন গোপেশ্বর শিব মন্দিরও। সেই মন্দির অবশ্য এখন নতুন করে গড়ে তোলা হয়েছে।
- টেরাকোটা মন্দির (রাধাবল্লভ মন্দিরের উল্টো দিকে) ▶ 7:00
রাধাবল্লভ মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি প্রাচীন মন্দির। ওড়িশার রেখোদেউল শৈলীর এই মন্দিরের গায়ে সুন্দর টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়।
- দোলমঞ্চ (রাসমঞ্চ), বিএল মুখার্জী ফ্রি ইনস্টিটিউট প্রাঙ্গণ ▶ 8:28
বৈচিক গ্রামের বিএল মুখার্জী ফ্রি ইনস্টিটিউট প্রাঙ্গণের ভেতরেই এই প্রাচীন সুন্দর দোলমঞ্চ বা রাসমঞ্চটি রয়েছে।
- রামলাল মুখোপাধ্যায়ের জমিদার বাড়ি ▶ 11:00
এই স্কুল থেকে সামান্য দূরেই রয়েছে একটি জমিদার বাড়ি। এবারে চললাম সেই দিকে। বড় একটা গেট। সেটা পেরিয়ে ঢুকতে হয় জমিদার বাড়ির চত্তরে।
- জোড়া শিব মন্দির (বৈঁচিশ্বর ধাম) ▶ 12:11
বিহারীলাল স্কুলের পাশেই রয়েছে জোড়া শিবের মন্দির। এবারে এসেছি সেখানেই। মুখোপাধ্যায় পরিবারে স্থাপন করা বৈচিক গ্রামের এই জোড়াশিব মন্দির যা স্থানীয়ভাবে পরিচিত বৈচিশ্বর ধাম।
- বৈঁচি বিনাপানি বালিকা বিদ্যালয় ▶ 13:05
সামনে যে স্কুলটা দেখা যাচ্ছে সেটা প্রাক স্বাধীনতা যুগে প্রতিষ্ঠিত একটি বালিকা বিদ্যালয় শতাব্দী প্রাচীন এই বৈঁচি বিনাপানি বালিকা বিদ্যালয়।
- রঘুনাথজি মন্দির ▶ 13:57
বড়মা মন্দিরের ঠিক আগেই রয়েছে রঘুনাথজিও মন্দির। আগে সেটাই দেখে নেওয়া যাক।
- বড়মা মন্দির ▶ 14:33
রঘুনাথজি মন্দিরের পাশেই রয়েছে এই অঞ্চলের সবচেয়ে উঁচু এবং জনপ্রিয় বড় মায়ের মন্দির।
- বৈঁচিগ্রাম বাজার ▶ 15:07
বড় মা কালী দেখে মিনিট দুয়ে হেঁটে চলে এসেছি বৈঁচিগ্রাম বাজারে।
- জগৎগৌরী মাতার মন্দির ▶ 15:07
এখানেই রয়েছে এই অঞ্চলের আরো এক জনপ্রিয় মন্দির। এই হল জগৎ গৌরী মাতার মন্দির।
- বাবা পঞ্চাননের মন্দির ▶ 16:32
মাঠের পাশে ছায়াঘেরা এই মন্দির চত্তরটি আমার বেশ পছন্দ হল। এটি বাবা পঞ্চাননের মন্দির।
- খালের সেতু ▶ 17:28
একটু পরেই চলে এলাম খালের ধারে। ওইতো এখান থেকে দেখা মিলছে খালের উপরে সেতুর। চমৎকার পরিবেশে সেতুর অবস্থান।
- পদ্মপুকুর ▶ 18:20
তার ওপাশে বড় একটা দিঘি পদ্ম ফুলে ভরা। এখানে বোধহয় পদ্ম তুলে নেওয়ার কেউ নেই।
- দত্তক বাগান ▶ 23:16
এবারে চলে এসেছি খালপড়ে একটি বিশেষ জায়গায়। ঠিক খালের ধারেই এই জমিতে কিছু ফলের গাছ পোতা হয়েছে।