PlaceTubeYouTube ভ্রমণ ভিডিওর জায়গাগুলো, মানচিত্রে

হাতের নাগালেই দারুণ বেড়ানো। সবুজ গ্রাম মহানাদে একটা দিন। যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa Mahanad

DRISHYAKALPO MEDIA ·

PlaceTube-এ খুলুন YouTube-এ দেখুন

হাতের নাগালেই দারুণ বেড়ানো। সবুজ গ্রাম মহানাদে একটা দিন। যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa Mahanad

এই ভিডিওর জায়গাগুলো

  1. মহানাদ ▶ 2:02

    মহানাদ হুগলির একটি প্রাচীন জনপদ। সবুজে ভরা পরিবেশ সুন্দর প্রকৃতি তো আছেই। এছাড়াও ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ মহানাদে গুপ্তযুগের অনেক ঐতিহাসিক নিদর্শনও খুঁজে পেয়েছে।

  2. জটেশ্বর শিব মন্দির ▶ 2:22

    মহানাদে একটি প্রাচীন শিব মন্দিরের নাম জটেশ্বর শিব মন্দির। যা হাজার বছর ধরে মহানন্দনাথ যোগীদের যোগপীঠ বা যোগাস্থান বলে শোনা যায়।

  3. মগরা স্টেশন ▶ 3:22

    ট্রেন চলে যেতেই নিরিবিলি স্টেশন। এদিকে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। কি সুন্দর পরিচ্ছন্ন স্টেশন।

  4. মহানাদ চৌমাথা ▶ 4:58

    মিনিট কুড়ির মধ্যে ঢুকে পড়লাম মহানাত এলাকায়। ছোটখাট গঞ্জ যেমন হয় আমি নামবো অবশ্য মহানাথ চৌমাথার মোড়ে।

  5. পরোটার দোকান ▶ 5:17

    চৌমাথায় নেমেই পাশের একটা ছোট্ট পরোটার দোকানে চলে এসেছি এবারে ঝটপট পরোটা এবং ঘুগনি দিয়ে প্রাতরাশটা সেরে নিই। একটা ডিম সেদ্ধ মিলে গিয়েছে।

  6. কালী মন্দির ▶ 8:30

    বট গাছের গোড়ায় আছে একটি কালী মন্দির। ভেতরে কালী মায়ের বিগ্রহ।

  7. একপাদ ভৈরবের মন্দির ▶ 8:48

    জটেশ্বর মন্দিরের সামনেই রয়েছে বিরল একপাদ ভৈরবের মন্দির।

  8. অন্নপূর্ণা মন্দির ▶ 9:03

    আর একপাশে রয়েছে অন্নপূর্ণার মন্দিরও। এই অন্নপূর্ণা মন্দির আবার জোড় বাংলা স্থাপত্য রীতিতে তৈরি।

  9. কৃষক বাজার ▶ 9:28

    সবকটি মন্দির দেখে এই জটেশ্বর মন্দির চত্তর থেকে বেরিয়ে এবারে যাব পাশেই থাকা কৃষক বাজারের দিকে।

  10. জিয়দ কুণ্ড ▶ 9:38

    এই কৃষক বাজারের পাশেই রয়েছে বিরাট এক জলাশয়। প্রাচীনকালে এই জটেশ্বর মন্দির দ্বাদশ কুণ্ডের মাঝে অবস্থান করত। এই ১২টি জলাশয়ের নামকরণের সঙ্গে জড়িয়ে আছে নানান মিত।

  11. প্রত্নক্ষেত্র ▶ 10:45

    জলাশয় দেখে এবার চলে এসেছি জটেশ্বর মন্দিরের উল্টো দিকেই রাস্তার ধারে থাকা প্রত্নক্ষেত্রের সামনে। আগেই জানিয়েছিলাম মহানাদে একটি খননকৃত স্থান রয়েছে যা ঐতিহাসিক কুশানদের উপস্থিতি প্রকাশ করে।

  12. অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার ▶ 12:06

    এবারে এলাম আবার সেই চৌমাথায়। এখানে রয়েছে অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার। এখানকার জনপ্রিয় মিষ্টির দোকান।

  13. ব্রহ্মময়ী কালী মন্দির ▶ 13:31

    চলে এসেছি মহানাদের দক্ষিণপাড়ার ব্রহ্মময়ী কালী মন্দিরের সামনে। জনশ্রুতি দেবতারা মহানাদ গ্রামটিকে দ্বিতীয় কাশী করবেন বলে সমবেত হয়েছিলেন।

  14. খাঁ পুকুর ▶ 18:57

    ব্রহ্মময়ী কালীমন্দির থেকে মিনিট পাঁচে হেঁটেই চলে এসেছি খাঁ পুকুরের সামনে। বিশাল বড় জলাশয় ও সুন্দর পরিবেশের জন্য খাঁ পুকুরের এই এলাকায় নাম আছে।

  15. গটেশ্বর শিব মন্দির ▶ 19:32

    খাঁপুকুর দেখে এবার যাব করপাড়ার দিকে। মিটার তিনেক যেতেই রাস্তার ধারেই পড়লো এই গটেশ্বর শিব মন্দির। ছোট্ট একটি শিব মন্দির।

  16. জোড়া শিব মন্দির ▶ 20:29

    করপাড়ায় ঢুকে নজরে এলো জোড়া শিব মন্দির। আটচালা ঘরানা দুটি মন্দির পাশাপাশি। দুটি একই ভিত্তিবে উপরে প্রতিষ্ঠিত।

  17. লালঝিউ মন্দির ▶ 21:14

    বাঁদিকে নজরে এলো বাড়ির উপর দিয়ে একটা মন্দিরের সুউচ্চ চূড়া। কৌতুহলী হয়ে রাস্তা ছেড়ে সামান্য গলিতে ঢুকতেই দেখা মিলল একটি অদ্ভুত ধরনের মন্দিরের। এটি লালঝিউ মন্দির।

  18. চন্দ্রদিঘি পার্ক ▶ 22:24

    করপড়ার মন্দির দেখে এবারে যাত্রা শুরু। চলেছি চন্দ্রদিঘি পার্কের দিকে। এখান থেকে প্রায় দেড় কিলোমিটার এর মতো পথ।

  19. মহানাদ হাই স্কুল ▶ 29:37

    খানিকটা যাওয়ার পরই মহানা হাই স্কুলের সামনে থেকে মিলে গেল একটা টোটো।

  20. হোটেল ▶ 29:58

    মহানাথ চৌমাথা থেকে জটেশ্বরের দিকে মিনিট পাঁচেক এগিয়ে রাস্তার ধারেই পড়ে এই হোটেলটি। একজন জানালেন এটি নাকি এখানে সবচেয়ে ভালো হোটেল।

এই ভিডিওগুলোর শহর

Mahanadi · Magra