এই শীতে আসল মোয়ার ঠিকানা। সঙ্গে একদিনের বহড়ু ভ্রমণ ফ। যাওয়া এবং খাওয়া। Jaoa Ebong Khaoa Baharu
PlaceTube-এ খুলুন YouTube-এ দেখুন
এই ভিডিওর জায়গাগুলো
- বহরু ▶ 1:21
নামে জয়নগরের মোয়া হলেও এই মোয়ার আতুরঘর কিন্তু বহরু গ্রাম।
- পচার দোকান ▶ 3:22
সেই মত আমরা গেলাম পচার দোকানে। এই অঞ্চলে পচার দোকানের খুব নামডাক।
- শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার ▶ 4:04
বাজারের মোড়েই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। অন্য মিষ্টির পাশাপাশি মোয়াও পাওয়া যায় এখানে।
- বিনা পানি মিষ্টান্ন ভান্ডার ▶ 10:58
এবার ঢু দিলাম। বিনা পানি মিষ্টান্ন ভান্ডারে। এতলাটে বিনা পানি মিষ্টান্ন ভান্ডার বেশ প্রাচীন এবং জনপ্রিয়।
- বহরুর দিঘি ▶ 15:21
বাজারের ঠিক গায়ে রয়েছে বিশাল দিঘি। কাজল কালো দিঘির জলে খেলা করে হাঁস।
- পাঁচ শিব মন্দির ▶ 15:38
দিঘির পাশেই রয়েছে প্রাচীন শিব মন্দির। সার দিয়ে দাঁড়ানো পাঁচটি শিব মন্দিরে স্থানীয় মানুষজনের ভক্তি এবং যত্নের ছাপ স্পষ্ট।
- বহরু উচ্চবিদ্যালয় ▶ 16:07
বাজারের সামনেই বহরু উচ্চবিদ্যালয়। এই স্কুলও কিন্তু দেখার বিষয়।
- জমিদার বাড়ি ▶ 17:07
স্কুলের থেকে হাঁটা পথ জমিদার বাড়ি। জমিদার বাড়ি আর নেই। রয়েছে বিডি অফিসের সামনে দোল মঞ্চটি।
- শ্যামসুন্দর মন্দির ▶ 17:48
খ্রিষ্টীয় 19 শতকের প্রথম দিকে বহরু গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান নন্দকুমার বসু মহাশয় বৃদ্ধা মায়ের জন্য নিজের বাড়িতেই মথুরা বৃন্দাবন রচনা করবেন বলে মনস্থির করেছিলেন।
- হেমন্ত মুখোপাধ্যায়ের পৈত্রিক ভিটে ▶ 18:39
দক্ষিণপাড়াতেই বাস ছিল এক বিখ্যাত মানুষের। হেমন্ত মুখোপাধ্যায়। প্রবাদ প্রতিম এই সংগীত শিল্পীর পৈত্রিক ভিটে বহরুর এই দক্ষিণপাড়াতেই।
- ময়দা ▶ 19:31
এখান থেকে আমাদের গন্তব্য পাশের ময়দা গ্রাম। রেললাইন পেরিয়ে এগিয়ে চললাম ময়দার দিকে।
- পাতালভেদী দক্ষিণাকালী মন্দির ▶ 20:07
এই গ্রামের অতি প্রাচীন মন্দির হল পাতালভেদী দক্ষিণাকালী মন্দির। 1176 বঙ্গাব্দে বরিশার রাজা সাবর্ণ রায়চৌধুরী আটচালা ময়দাকালী মন্দির প্রতিষ্ঠা করেন।
- শক্তি চট্টোপাধ্যায়ের বাড়ি (গাঙ্গুলি বাড়ি) ▶ 21:55
ময়দা থেকে এবার ফেরার পথে যাওয়া হলো কবি শক্তি চট্টোপাধ্যায়ের বাড়ি। ঠিক বহরু স্টেশনের পাশেই এই বাড়ি।
- সরবেড়িয়া মলিঘাটি কালী মন্দির ▶ 23:18
এটি সরবেড়িয়া মলিঘাটি কালী মন্দির। মন্দির চত্তরটি ছিমছাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।