Liberation War Museum Bangladesh । বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর । Watch everything inside the Museum
PlaceTube-এ খুলুন YouTube-এ দেখুন
এই ভিডিওর জায়গাগুলো
- মুক্তিযুদ্ধ জাদুঘর ▶ 0:00
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দুর্লভ সংগ্রহশালা এই জাদুঘরটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ২০১৭ সালের ১৬ এপ্রিল এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং এখানে ১৫ হাজারের বেশি নিদর্শন রয়েছে।
- শিখা অনির্বাণ ▶ 1:45
দ্বিতীয় তলার চত্বরে বৃত্তাকার চৌবাচ্চার মধ্যখানে প্রজ্জ্বলিত শিখা অনির্বাণ প্রথমেই চোখে পড়ে। এর পাশে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় আছে একটি ফাইটার জেট ও হেলিকপ্টার।
- গ্যালারি এক: আমাদের ঐতিহ্য আমাদের সংগ্রাম ▶ 1:58
তৃতীয় তলায় অবস্থিত এই গ্যালারিতে প্রাচীন বঙ্গের মানচিত্র, পোড়া মাটির শিল্প, পেরাকোটা এবং ব্রিটিশ আমল ও পাকিস্তান রাষ্ট্রের প্রেক্ষাপট ও ৭০-এর সাধারণ নির্বাচনের নানা নিদর্শন সংগৃহীত আছে।
- গ্যালারি দুই: আমাদের অধিকার আমাদের ত্যাগ ▶ 3:00
এই গ্যালারিতে ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ থেকে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় প্রবাসী সরকার গঠন, স্বাধীনতা ঘোষণা, কুষ্টিয়ার যুদ্ধ এবং সারাদেশে গণহত্যার নিদর্শন ধারাবাহিকভাবে প্রদর্শিত হয়েছে।
- গ্যালারি তিন: আমাদের যুদ্ধ আমাদের মিত্র ▶ 3:40
চতুর্থ তলায় অবস্থিত এই গ্যালারিতে যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেয়া শরণার্থীদের জীবনযাত্রা, বিদেশী সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রিন্ট এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের নিদর্শন প্রদর্শিত হচ্ছে।
- গ্যালারি চার: আমাদের জয় আমাদের মূল্যবোধ ▶ 4:13
চতুর্থ ও সর্বশেষ এই গ্যালারিতে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় এবং বিজয় অর্জনের পূর্বের নানা নিদর্শন প্রদর্শন করা হয়েছে।
- ভ্রাম্যমাণ জাদুঘর বাস ▶ 5:08
জাদুঘর ভবনের সামনে থাকা বৃহৎ এই বাসের অভ্যন্তরে প্রদর্শনী সাজিয়ে একে পরিণত করা হয়েছে ক্ষুদে জাদুঘরে, যা বাংলাদেশ জুড়ে পরিভ্রমণ করে প্রত্যন্ত অঞ্চলে প্রদর্শনীর আয়োজন করে।