PlaceTubeYouTube ভ্রমণ ভিডিওর জায়গাগুলো, মানচিত্রে

কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দুরে One Day Trip From Kolkata | Weekend Trip Near Kolkata | Kaikhali Tour

Piyali Arijit's Vlog ·

PlaceTube-এ খুলুন YouTube-এ দেখুন

কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দুরে One Day Trip From Kolkata | Weekend Trip Near Kolkata | Kaikhali Tour

এই ভিডিওর জায়গাগুলো

  1. নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম ▶ 2:12

    আমরা প্রথমেই চলে এলাম নীলপীঠ রামকৃষ্ণ আশ্রমে। 1960 সালে স্বামী বুদ্ধানন্দজী মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন।

  2. জামতলা ▶ 3:50

    এই অটোতে করেই যেতে পারবেন জামতলা। তো সেক্ষেত্রে ভাড়া পড়বে পার হেড 35 টাকা করে।

  3. গণপতি পর্যটক নিবাস ▶ 4:54

    আর এই যে রয়েছে গণপতি পর্যটক নিবাস। এর পাশেই রয়েছে পার্কিং এরিয়া।

  4. কৈখালি পর্যটক আবাস ▶ 5:36

    এটা হলো কৈখালি পর্যটক আবাস। এই আবাসে মোট 20 টি রুম রয়েছে। আর রুমের সাথে রয়েছে ব্যালকনি। এখানে চারবেলা খাওয়া-দাওয়া ও থাকা নিয়ে পার হেড 600 টাকা ভাড়া পার নাইট।

  5. কৈখালি জেটিঘাট ▶ 6:31

    এই কৈখালি মাতলা নদীর তীরে অবস্থিত। এই কৈখালিকেই সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। এখান থেকেই লঞ্চে করে সুন্দরবন ঘুরে আসা যায়। আমি এখন যাচ্ছি জেটিঘাটের দিকেই।

  6. মাতলা নদী ▶ 9:40

    এইযে আমাদের বোট ছেড়ে দিল। আর এই হল মাতলা নদী। আমরা বোটে করে যাচ্ছি।

  7. ঝড়খালি ▶ 10:44

    ঠিক এক ঘন্টার বোট রাইড শেষে আমরা পৌঁছালাম ঝড়খালি।

  8. সুন্দরবন ওয়াইল্ড এনিমেল পার্ক ▶ 11:32

    আমরা এবারে দেখে নেব ঝড়খালির ব্যাঘ্র প্রকল্প। এই হলো টিকিট কাউন্টার। পার্কটার নাম হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড এনিমেল পার্ক।

  9. কৈখালি রামকৃষ্ণ আশ্রম ▶ 15:39

    পর্যটক আবাসের কাছেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম। শান্ত স্নিগ্ধ পরিবেশ। আশ্রমের ভিতরে রয়েছে মন্দির, কুকুর, গোশালা আর বাচ্চাদের আবাসিক স্কুল।

  10. অন্তরঙ্গ ভাত ও বিরিয়ানির হোটেল ▶ 16:46

    যারা কৈখালিতে লাঞ্চ করতে চাইছেন তারা পার্কিং এরিয়ার সামনে এই অন্তরঙ্গ ভাত ও বিরিয়ানির হোটেল থেকে লাঞ্চ করে নিতে পারেন।

এই ভিডিওগুলোর শহর

Nimpith · Jamthala · Kaikhali · Jharkhali