PlaceTubeYouTube ভ্রমণ ভিডিওর জায়গাগুলো, মানচিত্রে

চাঁপাইনবাবগঞ্জের সেরা দর্শনীয় স্থানসমূহ | Top 10 Tourist Places in Chapainawabganj

Shihab Shark ·

PlaceTube-এ খুলুন YouTube-এ দেখুন

চাঁপাইনবাবগঞ্জের সেরা দর্শনীয় স্থানসমূহ | Top 10 Tourist Places in Chapainawabganj

এই ভিডিওর জায়গাগুলো

  1. ছোট সোনা মসজিদ ▶ 1:01

    সুলতানি আমলের স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন ছোট সোনা মসজিদ। বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত এই মসজিদটিকে বলা হয় বাংলার রত্ন।

  2. দারাসবাড়ি মসজিদ ▶ 1:57

    ছোটসোনা মসজিদ থেকে কিছুটা দূরেই মাটির নিচে চাপা পড়ে থাকা এক ইতিহাসের সাক্ষী দারাসবাড়ি মসজিদ। 1479 সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে এটি নির্মিত হয়েছিল।

  3. বাবু ডাইং ▶ 2:29

    আপনি যদি প্রাচীন ইতিহাসের পাশাপাশি প্রকৃতির ছোঁয়া পেতে চান তবে চাপাই নবাবগঞ্জের বাবু ডাইং আপনার জন্য সেরা জায়গা। বরেন্দ্র অঞ্চলের লাল মাটির উঁচু নিচু পাহাড়, ছোট ছোট টিলা আর পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ঝর্ণার মত পানির ধারা সব মিলিয়ে এ যেন এক টুকরো মিনি রাঙামাটি।

  4. শাহ নেয়ামতুল্লাহর মাজার ▶ 3:15

    চাপাই নবাবগঞ্জের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান কেন্দ্র হল হযরত শাহ শহীদ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইর মাজার শরীফ।

  5. তোহাখানা ▶ 3:56

    তোহাখানা মাজার শরীফের ঠিক পাশে অবস্থিত মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন তোহাখানা। ফার্সি শব্দ তোহাখানা মানে হল ঠান্ডা ভবন বা সীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদ।

  6. তিন গম্বুজ মসজিদ ▶ 4:38

    দোয়াখানা কমপ্লেক্সের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে মোগল আমলের ঐতিহ্যবাহী তিন গম্বুজ মসজিদ। ধারণা করা হয় 1639 থেকে 1658 খ্রিস্টাব্দের মধ্যে মোগল সুবাদ শাহ সুজা তার মুর্শিদ হযরত শাহ নেয়ামতুল্লাহর সম্মানার্থে এই মসজিদটি নির্মাণ করেছিলেন।

  7. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি ▶ 5:24

    এবার আমরা চলে এসেছি এক পরম পবিত্র জায়গায় যেখানে ঘুমিয়ে আছেন বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

  8. খনিয়া দিঘি মসজিদ ▶ 6:13

    আমগাছের ছায়েঘেরা নির্জন পরিবেশে অবস্থিত 15 শতকের এক প্রাচীন কীর্তি খনিয়া দিঘী মসজিদ। স্থানীয় মানুষের কাছে এটি রাজবি মসজিদ বা চামচিকা মসজিদ নামে পরিচিত।

  9. ধানিয়াচক মসজিদ ▶ 6:48

    চাপাই নবাবগঞ্জের আমবাগানের ভেতরে লুকিয়ে থাকা প্রায় 500 বছরের পুরানো আরেকটি ঐতিহাসিক নিদর্শন হল ধানিয়াচক মসজিদ।

  10. কানসাট আমবাজার ▶ 7:30

    চাপাই নবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। আর এই রাজধানীর মূল পানকেন্দ্র হলো কানশাট আমবাজার। এটি শুধু বাংলাদেশেরই নয় বরং গোটা এশিয়ার অন্যতম বৃহৎ আমের বাজার।

এই ভিডিওগুলোর শহর

Chapainawabganj